দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর সকালে সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে আট জেলেসহ একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। কয়েক দিন সমুদ্রে ভেসে থাকার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে বিষয়টি জানান।
পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সহায়তা চাইলে কোকিলমনি কোস্ট গার্ড স্টেশন তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বোটসহ আট জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
যে আই